ভিয়েনা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

ভোলায় মাইক্রোবাস চাপায় নারী নিহত, হাসপাতালে লাশ রেখে পালালেন চালক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার সদর উপজেলার ইলাশা সড়কে রাস্তা পার হতে গিয়ে  মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয়ের (৫০)  এক বৃদ্ধা নিহত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালের দিকে ভোলা-ইলিশা সড়কের ইলিশা গোডাউন এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে এই নিউজ লেখা পযন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামিনুর রশিদ জানান, সকালের দিকে ভোলা থেকে একটি যাত্রীবাহি মাইক্রোবাস ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অজ্ঞাতনামা ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামির ওই মাইক্রোবাসটি পথচারি নারীকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা মাইক্রোবাসটিকে আটক করে। পরে মাইক্রোবাস চালক আহত নারীকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তখন ওই চালক হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করছে।

এসআই আরও বলেন, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে একই সাথে নিহত নারী পরিচয় জানার চেস্টা করছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মনজুর রহমান/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় মাইক্রোবাস চাপায় নারী নিহত, হাসপাতালে লাশ রেখে পালালেন চালক

আপডেটের সময় ০৫:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩