ভিয়েনা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ৪১ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রায় ৪৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ করার পর আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার গজারিয়া বাজারের সবুজ ও শাহে আলমের গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সহায়তায় গজারিয়া বাজারের ২টি জালের গুদামে অভিযান পরিচালনা করে ৪৫ হাজার মিটার নিষিদ্ধ মশারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়। দোনাক মালিকগণ ভবিষ্যতে এ ধরনের অবৈধ জাল আর বিক্রি করবে না মুছলেছা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয় । সন্ধ্যায় জব্দকৃত জালগুলো লালমোহন ষ্টেডিয়ামের মাঠে পুরিয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ ও কোস্ট গার্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল ও মশারি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। ভবিষ্যতে নদীতে মৎস্য খাতের সুরক্ষার জন্য এধরনের অভিযান অব্যাহত থাকবে।  

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ২০ লাখ টাকার অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস

আপডেটের সময় ০৪:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩