ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে শাস্তি দাবি নতুনধারার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ৬০ সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে জড়িত সকল নকলবাজ শিক্ষক-সম্পাদকসহ সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

১৯ জানুয়ারি প্রেরিত এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বর্মন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বলেছেন, শুধু দায় স্বীকার করলেই ক্ষমা না করে বরং আমাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য কপি পেস্ট-প্লেজারিজম-ধর্মীয় বিদ্বেষ-ইতিহাস বিকৃতির মত ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনেই কঠোর শাস্তি দেয়া উচিৎ। যাতে করে এর সাথে সংশ্লিষ্ট কেউ কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় এমন ভুল করতে না পারে।

বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, প্রচলিত আইন অনুযায়ী পাঠ্যবইয়ের মত গুরুত্বপূর্ণ বই রচনায় চৌর্যবৃত্তির শাস্তি আইন অনুযায়ী কার্যকরের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে অর্থ দন্ডে দন্ডিত করলে পরবর্তীতে এমন ভুল আর হবে না বলে আমরা বিশ্বাস করি।

ঢাকা/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে শাস্তি দাবি নতুনধারার

আপডেটের সময় ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩