ভিয়েনা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

ঝিনাইদহ সড়কে ৩ মোটর সাইকেল আরোহীর প্রাণ গেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ৪০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সদর উপজেলার ছালাভরা-কয়ারগাছি এলাকায় ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়। আজ সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২০) ও মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করতো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা দুর্ঘটনায় ২জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান,দুইজন মোটরসাইকেল আরোহী কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিলো, ঘনকুয়াশায় কারণে দেখতে সমস্যা ও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ইট ভাটার বালু বোঝায় ট্রাক মোটর সাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে সকাল সাড়ে ১০ টার দিকে শৈলকুপা উপজেলার হাবিবুরে বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তুষার উপজেলার পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে শৈলকুপা গামী গোল্ডেন লাইন পরিবহনের চাপায় ওই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহ সড়কে ৩ মোটর সাইকেল আরোহীর প্রাণ গেল

আপডেটের সময় ০৮:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩