ভিয়েনা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

খেলাধুলাই তরুন প্রজন্মকে বিকশিত করে-এমপি জ্যাকব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ২৪৮ সময় দেখুন

চরফ্যাসন,ভোলাঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন,খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তির আসক্তির কারনে তরুনরা এখন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। খেলাধুলায় আগ্রহ নেই। প্রযুক্তি কেন্দ্রীক তাদের মনোযোগ ও ব্যস্ততার ফলে তরুনরা অলস হচ্ছে। খেলাধুলাই তরুন প্রজন্মকে বিকশিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ দেশব্যাপী মুজিববর্ষে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন।

আজ মঙ্গলবার চরফ্যাসন শেখ রাসেল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব বলেন, টেকসই উন্নয়নশীল দেশ গড়তে হলে তরুন প্রজন্মকে নৈতিকতা- উৎকর্ষতা ও উন্নয়নের ধারক-বাহক ও চালক হিসেবে দক্ষতা অর্জন করতে হবে। জীবনমান উন্নয়নে খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থ্যতা ও মানষিক বিকাশে সক্ষমতা অর্জনের বিকল্প নেই।

মুজিববর্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় চরমাদ্রাজ-আহাম্মদপুর মধ্যকার খেলায় চরমাদ্রাজ ইউনিয়ন একাদশ ১-০ গোলে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলনেতাদের হাতে ট্রফি তুলে দেন।

জামাল মোল্লা/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খেলাধুলাই তরুন প্রজন্মকে বিকশিত করে-এমপি জ্যাকব

আপডেটের সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১