ভিয়েনা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

তজুমদ্দিনে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৯০ সময় দেখুন

ভোলা  প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার(৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ (৪৫) ওই বাড়ির সুলতান আহমেদের ছেলে।

জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনের বাগানে একটি সুপারী গাছ কাটতে যায় ইউসুফ। এসময় গাছটি পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে খুঁটি থেকে গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। এ অবস্থা দেখে পাশে থাকা তার স্ত্রী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর ইউসুফকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

আপডেটের সময় ১০:২২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩