ভিয়েনা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

রাতে নিখোঁজ স্কুল শিক্ষক, সকালে কাদার ভেতরে মিলছে মরদেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ রাতে নিখোঁজের পরে সকালে স্কুল শিক্ষকের মরদেহ পাওয়া গেল মাঠে কাদা-পানির ভেতরে । কৃষিকাজ করতে গিয়ে কৃষকেরা এক ব্যক্তিকে কাদা-পানির ভেতরে পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ^রবা গ্রামের জামতলা মাঠে এই ঘটনা ঘটে। প্রথমে তার পরিচয় সনাক্ত করতে না পারলেও দুপুরের দিকে স্বজনরা মরদেহ সনাক্ত করে। নিহত স্কুল শিক্ষকের নাম তাপস কুমার বিষ্ণু(৫৫)। তিনি চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ও কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের সুনীল বিষ্ণুর ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ আরো জানায়, আজ রোববার সকালের দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ^রবা গ্রামের জামতলা মাঠ থেকে স্কুল শিক্ষকের উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশের সূত্রে আরো জানা গেছে, শনিবার সন্ধার পর ওই শিক্ষক তার স্কুল চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের গ্রাম ঈশ^রবা জামতলা এলাকায় অবস্থান করেন এবং দোকানে চা-নাস্তা খেয়েছেন। এর পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি, বাড়িও ফেরেননি, নিখোঁজ ছিলেন সারারাত। পরদিন রোববার সকালে স্থানীয়রা মাঠে পানি দিতে গিয়ে কাদার মধ্যে এক ব্যাক্তি কে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটি হত্যা না স্বাভাবিক কোন মৃত্যু পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ নিহত শিক্ষকের পরিবার কে উধ্বৃত করে জানান, শিক্ষক তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়শ^ই বাড়ি থেকে কারণে-অকারণে বেরিয়ে পড়তেন। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না।

ঘটনাস্থলে যাওয়া কালীগঞ্জ থানার এসআই আজিবর রহমাান জানান, ঘটনাস্থলের সিনট্রম দেখে মনে হচ্ছে প্রচন্ড শীতে কাদা পানির মধ্যে পড়ে মারা যেতে পারে তবে নিশ্চিত কি কারণ তা এখনই বলা যাচ্ছে না।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, এই মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের বা অভিযোগ করা হয়নি।

ঝিনাইদহ/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাতে নিখোঁজ স্কুল শিক্ষক, সকালে কাদার ভেতরে মিলছে মরদেহ

আপডেটের সময় ০১:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩