হবিগঞ্জ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস মহান উদযাপন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টার দিকে পুটিজুরী বাজার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন, ক্বারী আবু হেলাল নোমান, গীতা পাঠ করেন করোনা রঞ্জন পাল। পুটিজুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত।
বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা, আব্দুল আহাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শ্যামল কান্তি রায়, জুয়েল তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি সালেহ আহমদ সাগর, সালামত আলী সানু, আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি জামাল হুসেন আলাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রমজান আলী, পারুল মিয়া, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ দাশ তিমির, তথ্য ও গভেষনা সম্পাদক মনিরুজ্জামান তালুকদার প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) তাহের উদ্দিন আখঞ্জী, রেঞ্জ কর্মকর্তা ( অবঃ) মোঃ আব্দুর রউপ, মোঃ ইসহাক মিয়া ও শহীদ জালাল উদ্দিন আখঞ্জী, শহীদ শাহ ছুরত আলী এবং মরণোত্তর – বীর মুক্তিযোদ্ধা আজিরুজ্জামান আখঞ্জী, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মর্তুজা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হুসেন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস
























