ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

মেঘনায় ডুবে যাওয়া জ্বালানী তেলবাহী কার্গো ৭ দিন পরে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা মেঘনার তুলাতলি পয়েন্টে  ডুবে যাওয়া জ্বালানী তেলবাহী কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ অবশেষে ৭ দিন প্রচেষ্টার পর উদ্ধার হলো।

রোববার(১ জানুয়ারী)দুপুরে ধনিয়া ইউনিয়নের মেঘনার তুলাতলি পয়েন্টের ঘটনাস্থলে থেকে কার্গো  জাহাজটি উদ্ধার করা হয়।  বিআইডব্লিটিএ যুগ্ম পরিচালক মোঃ আবুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকারি জাহাজ হুমায়ারা ও জোহুর সহ বিআইডব্লিটিএ, মালিকপক্ষ ও কোস্টগার্ডের একটি ৫৫ সদস্যের দল পানির ৪০ ফুট থেকে ম্যাণুয়াল প্রক্রিয়ায় এটি উদ্ধার করতে সক্ষম হয়। এটি এখন দৃশ্যমান অসস্থায় রয়রছে। এখন জাহাজ থেকে তেল অপসারনের কাজ করছে উদ্ধাকারী দল।

বিআইডব্লিটিএ যুগ্ম পরিচালক মোঃ আবুল সালাম বলেন, ঘন কুয়াশা এবং জোয়ারভাটার কারনে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটলেও এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিকালে মধ্যে পুরোপুরি উদ্ধার অভিযান শেষ হবে এবং ডকইয়ার্ডে পাঠানো হবে।

কোস্টগার্ড গার্ডের জোনাল ক্যাপ্টেন সায়েদ সাত্তার জানান, জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দুষন থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিন জোনের টিম সার্বক্ষনিক কাজ করছে।

উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে চাঁদপুর ও ঢাকার  উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

মনজুর রহমান/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনায় ডুবে যাওয়া জ্বালানী তেলবাহী কার্গো ৭ দিন পরে উদ্ধার

আপডেটের সময় ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩