ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

আবৃত্তিশিল্পের নন্দিতজন বীরযোদ্ধা আশরাফুল আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • ১১৬ সময় দেখুন
রিপন শানঃ আশরাফুল আলম একজন বীরমুক্তিযোদ্ধা। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক। তিনি একজন আবৃত্তিশিল্পী। দীর্ঘ প্রায় ৫ দশক আবৃত্তির সাথে যুক্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আবৃত্তিদল, নাট্যদল, আয়োজিত দেশের সর্বত্র বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষণ দিয়ে থাকেন।
বাংলাদেশ সরকারের অন্যতম জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট, বেতার অনুষ্ঠান, বেতার অনুষ্ঠান প্রযোজনা, সংবাদ পাঠ, উপস্থাপনা ইত্যাদি বিষয়ে আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি মুক্তিযোদ্ধা এবং শব্দসৈনিক হিসেবে তার অবদানের জন্য প্রাপ্ত সম্মাননা সমূহ হলঃ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার ‘স্বাধীনতা পুরস্কার’ ২০১৭, আবৃত্তির জন্য ‘শিল্পকলা পদক’ ২০১৪,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা, ডেফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মাননা। এছাড়া আবৃত্তির জন্য গোলাম মুস্তাফা পদক ও নরেন বিশ্বাস পদক পেয়েছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বেতারের সাথে যুক্ত ছিলেন ১৯৭২ সাল থেকে এবং পরিচালক হিসেবে অবসরে যান ২০০৫ সালে।
তার ভাষায় তিনি বলেন, কবিতা অথবা সাহিত্য বলে বিবেচিত গদ্যের সামগ্রিক রূপকে প্রকাশের জন্য কণ্ঠস্বরের যথাযথ প্রয়োগ ও নিয়ন্ত্রণের মাধ্যমে সংশ্লিষ্ট ভাষার শুদ্ধ উচ্চারণ অক্ষুণ্ণ রেখে বিষয়ের ধারণকৃত, অর্থ, অনুভূতি, আবেগ, ছন্দ, বিরাম প্রভৃতি সমন্বিত ও পরিমিত ব্যঞ্জনা প্রকাশই হল ‘আবৃত্তি’।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন আবৃত্তিকার, সংবাদ পাঠক, সংগঠক, উপস্থাপক সম্মাননীয় জনাব আশরাফুল আলমকে অফুরান শ্রদ্ধা।

ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবৃত্তিশিল্পের নন্দিতজন বীরযোদ্ধা আশরাফুল আলম

আপডেটের সময় ০৮:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২