ভিয়েনা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

ইন্দুরকানীতে ৩টি উত্তর পত্র সহ বিদ্যালয়ের ল্যাব সহকারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • ১০২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩টি উত্তরপত্র সহ মাহমুদা নামে এক ল্যাব সহকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামে কেন্দ্রসচিব বাদী হয়ে ওই দিন রাত ৭টার দিকে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্রে এসএসসি ভকেশনাল নবম শ্রেণির পরীক্ষা চলাকালে কেন্দ্র ভবনের দোতলায় ল্যাব কক্ষ থেকে ৩টি উত্তরপত্র ও একটি গাইড বই সহ ঐ বিদ্যালয়ের ল্যাব সহকারী মাহমুদাকে আটক করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ঐ কেন্দ্রের পরীক্ষা চলাকালে কেন্দ্র ভেন্যুর ভবনের দ্বিতীয় তলার কম্পিউটার ল্যাব কক্ষে বিগত কয়েকটি পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৈরী করা হতো। এমন গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ঐ কক্ষে অভিযান চালিয়ে ৩টি উত্তরপত্র ও সংশ্লিষ্ট পরীক্ষার ১টি গাইড বই সহ মাহমুদা বেগমকে আটক করা হয়।

এ ব্যাপারে কেন্দ্র সচিব মিন্টু কুমার হালদার জানান, আমি কেন্দ্র সচিব হলেও কেন্দ্রের সকল দায়-দায়িত্ব ষ্টাফরা পালন করেন। আজকের ঘটনাটি আমি জানি না। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি শিক্ষা কর্মকর্তা আহসুল হক আমাকে সাথে নিয়ে ঐ খাতা এবং গাইড বই উদ্ধার করেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় রাত ৭টার দিকে একটি মামলা দায়ের হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে ৩টি উত্তর পত্র সহ বিদ্যালয়ের ল্যাব সহকারী আটক

আপডেটের সময় ০৭:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২