ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

কাউখালীতে সড়ক দূর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • ৪০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় মো. আলিম হোসেন হাওলাদার (৫৮) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই রিক্সা চালন উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের মৃত শেরজান আলী হাওলাদারের ছেলে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে সড়কের পাশ থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের ভাই আল আমীন হাওলাদার জানান, ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের পাশে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

তিনি আরো জানান, ওই দিন সকালে তার ভাই রিক্সা চালাতে বাড়ি থেকে বের হন। তাকে সেখানে আহত অবস্থায় পাওয়ার খবর মোবাইল ফোনের মাধ্যমে শুনে পরিবারের লোকজন সেখানে যান। সেখানে থাকা একটি কালভার্টের পাশেই তার চালানো বৈদ্যুতিক চার্জের রিক্সাটি ভাঙ্গাচুড়া অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে কোন গাড়ির ধাক্কায় তার রিক্সাটি ভেঙ্গে গেছে ও আঘাতে তার মৃত্যু হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমাম উদ্দিন আহম্মেদ জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন হাওলাদার জানান, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। গাড়ি চাপায় বা রিক্সাটি গাছের সাথে ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায় নি। তদন্ত করে মৃত্যুর কারন বলা যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে সড়ক দূর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু

আপডেটের সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২