ভিয়েনা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

জাতিসংঘের মহাসচিব এন্তেনিও গুতারেস বরাবর অস্ট্রিয়া বিএনপির স্মারকলিপি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৪৪ সময় দেখুন

অস্ট্রিয়া বিএনপি’র নেতৃবৃন্দ ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে অবস্থিত জাতিসংঘ দফতরের সামনে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ সোমবার (১২ ডিসেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ দফতরের সামনে অস্ট্রিয়া বিএনপি’র উদ্যোগে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগের দাবি সহ নানাবিধ স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অস্ট্রিয়া বিএনপি’র নেতৃবৃন্দ বাংলাদেশের অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগের দাবি করেন। তাছাড়াও তারা পুলিশ,র‍্যাব এবং আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির দলীয় কর্মীদের গুম,খুন এবং হত্যার প্রতিবাদ করেন।

নেতৃবৃন্দ বিএনপি’র চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও দাবি করেও অস্ট্রিয়া বিএনপি’র নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বছরের প্রথম ভারী তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে অস্ট্রিয়া বিএনপি’র নেতৃবৃন্দ এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করেন।

এই মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

মানববন্ধনের পর জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান বরাবর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির পক্ষ থেকে একটি স্মারক লিপি প্রধান করা হয়। ভিয়েনাস্ত জাতিসংঘ দফতরের উপস্থিত প্রটোকল অফিসার নেতৃবৃন্দের কাছ থেকে এই স্মারকলিপি গ্রহন করেন।

স্মারকলিপি হস্তান্তরের সময় অস্ট্রিয়া বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নেয়ামুল বশির, মাসুদুর রহমান মাসুদ, জুয়েল ইসলাম, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, এ,কে,এম লিয়াকত আলী,সালমান কবির সোহাগ,মামুন হাসান ও হেলাল উদ্দিন প্রমুখ।

এখানে উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছাড়াও জাতিসংঘের আরও তিনটি অতিরিক্ত, সহায়ক ও আঞ্চলিক সদর দপ্তর রয়েছে । এগুলো অবস্থিত আছে সুইজারল্যান্ডের জেনেভায়, অস্ট্রিয়ার রাজধানী.ভিয়েনায় এবং কেনিয়ার রাজধানী নাইরোবিতে। এই দপ্তরগুলো জাতিসংঘকে তার নির্দেশনা প্রতিনিধিত্বকরণে, কূটনৈতিক কার্যক্রম বাস্তবায়নে ও কিছু অতিরাষ্ট্রিক সুবিধা লাভে সাহায্য করে।

তবে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর কেবল জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গসংগঠন ধারণ করে। এছাড়া জাতিসংঘের পনেরোটি বিশেষায়িত সংস্থার দপ্তরগুলো নিউ ইয়র্কের বাহিরে অন্যান্য দেশে অবস্থিত।

আজ এই মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অস্ট্রিয়া বিএনপি’র যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন যথাক্রমে, নেয়ামুল বশির, মাসুদুর রহমান মাসুদ, জুয়েল ইসলাম,মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, এ,কে,এম লিয়াকত আলী,সালমান কবির সোহাগ, মামুন হাসান, আবুল কাশেম রাসেল, হেলাল উদ্দিন, কবির আহমেদ বাবু, রোকন তালুকদার, মোহাম্মদ শাহাজাদা,নাজমুল হোসেন নেয়ামত, দুলাল মিয়া,মিজানুর রহমান মোল্লা, কাওসার হোসেন,আব্দুল মোমেন,সাজ্জাদ হোসেন নয়ন,হামিদুর রহমান হামিম,অসিউজামান জাভেদ এবং এস এম নাসিম উদ্দিন প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতিসংঘের মহাসচিব এন্তেনিও গুতারেস বরাবর অস্ট্রিয়া বিএনপির স্মারকলিপি প্রদান

আপডেটের সময় ০৬:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২