ভিয়েনা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে হালনাগাদ ভোটার কার্যক্রম শেষ হয়েছে, জেলায় ভোটার সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৪৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় ও ২টি পৌরসভায় হালনাগাদ ভোটার অন্তভুক্তি কার্যক্রম শেষ হয়েছে । জেলায় হালনাগাদ কার্যক্রমে ৪৫ হাজার ৯৭২ জন ভোটার বেড়েছে । ১৩ হাজার ৯২ জন ভোটারের মৃত্যুজনিত কারনে মূল ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে এবং ৬ হাজার ৩৭৫ জন ভোটার স্থানান্তর যোগ্য হয়েছে । জেলায় পূর্বের ভোটার ও হালনাগাদ ভোটারদের সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন । এদের মধ্যে নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটার ১৩ হাজার ৮০০ জন বেশি রয়েছে ।

ঝালকাঠি সদর উপজেলায় পৌরসভা ও ১০ টি ইউনিয়ন নিয়ে ১১ হাজার ১১৮ জন ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তভুক্ত হওয়ায় এই উপজেলায় ভোটার সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭২৩ জন । নলছিটি উপজেলায় ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় হালনাগাদ কার্যক্রমে নতুন ১৪ হাজার ৭৬০ জন ভোটার নিয়ে এই উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ২২৬ জন । রাজাপুর উপজেলায় ১১ হাজার ২২৩ জন নতুন ভোটারের অন্র্Íভুক্তি নিয়ে ৬ ইউনিয়নের এই উপজেলায় ১ লাখ ২৪ হাজার ৭০ জন ভোটার সংখ্যা দাড়িয়েছে । কাঠালিয়া উপজেলায় ৬ টি ইউনিয়নে নতুন ৮ হাজার ৮৭১ জন নতুন ভোটার নিয়ে এই সংখ্যা ১ লাখ ৪ হাজার ৩৮৫ জন হয়েছে ।

বাধন রায়/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে হালনাগাদ ভোটার কার্যক্রম শেষ হয়েছে, জেলায় ভোটার সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন

আপডেটের সময় ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২