ভিয়েনা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

ভোলায় সরকারি বীজসহ দোকান মালিক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৩৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় শহরের নতুন বাজার থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) ৯৪ বস্তা সরকারি বীজ পুলিশ। এ বীজ কেনাবেচা দায়ে মেসার্স মানিক ট্রেডার্সের মালিক মানিকে  আটক করা হয়।এ সময়  দোকান থেকে ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলুর বীজ জব্দ করা হয়।

শুক্রবার(৯ ডিসেম্বর) দুপুরে মানিককে আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাতে মানিকের দোকান থেকে সরকারি বীজসহ তাকে আটক করা হয়।আটককৃত মানিক ভোলা শহরের নতুন বাজারের আবহাওয়া অফিস রোডের বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীল দেয়া বস্তা ভর্তি গম, ধান ও আলুর বীজ বিক্রি করছেন। এসময় স্থানীয়রা দোকানের মালিক মানিক সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের মালিক মানিককে আটক করে।

অভিযুক্ত মানিক জানায়, তিনি এই বীজ জেলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে ক্রয় করেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেননি।

সরকারী বীজ ও দোকানের মালিককে আটকের বিষয় নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে মানিক ট্রেডার্স থেকে বিএডিসির ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধান বীজসহ মানিককে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা করেছে। জব্দ মালামালসহ মানিককে শুক্রবার দুপুরে  ভোলার আদালতে পাঠানো হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সরকারি বীজসহ দোকান মালিক আটক

আপডেটের সময় ০৪:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২