ভিয়েনা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৯৪ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধি: কাতার বিশ্বকাপ নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এজন্য ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড মনির কমিশনারের বাড়ী থেকে প্রায় ৩শ মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ দল। কারন এই দলের খেলোয়ারেরা খেলার ছন্দ, তাল মিলিয়ে খেলে। মাঠের দর্শক ও টিভির দর্শকেরা ক্রোয়েশিয়ার খেলোয়ারদের খেলা দেখে আনন্দ লাভ করে। আমি সবসময় ক্রোয়েশিয়ার সমর্থক ছিলাম আছি।

শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশ্বে পরিচিত। তবুও আমার প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ্বাস ক্রোয়েশিয়া ভালো খেলবে।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেটের সময় ০৭:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২