ভিয়েনা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় আসেনি-হবিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৩৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় আসেনি। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণ যদি আবারও ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবে।

তিনি আজ শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন। হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি এতে সভাপতিত্ব করেন।

হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৫৭ শতাংশ ভূমিতে ৪তলা বিশিষ্টএই ভবননির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। মন্ত্রী ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং নব নির্মিত ভবন পরিদর্শন করেন।

সুধী সমাবেশে অন্যান্যের মাঝে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বক্তব্য দেন।

শায়েস্তাগঞ্জ উপজেলার এলাকাবাসী সহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় আসেনি-হবিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৭:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২