ভিয়েনা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

নাজিরপুরে দেশীয় অস্ত্র সহ আন্ত: ডাকাত দলের দুই সদস্য আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ৩০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দেশীয় অস্ত্র সহ আন্ত: ডাকাত দলের এক নারী সদস্য সহ দুই জনকে আটক করেছেন থানা পুলিশ। গত শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৩টি রাম দাও, একটি চাঁইনিজ কুড়াল, দুটি ম্মার্ট ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়ার চালিতাবাড়ি এলাকার রাসেল হাওলাদার (২২) ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চকরপাড়া গ্রামের রমজান শিকদারের স্ত্রী ও নারী ডাকাত রেশমা বেগম (২০)।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ডাকাত দলের ওই দুই সদস্যকে আটকের তথ্য নিশ্চিত করে জানান, মাদারীপুর থেকে আসা একটি ডাকাত দল আটককৃতদের সহযোগীতায় গত কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু থানা পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা ব্যার্থ হয়।

গত বুধবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের আলাউদ্দিনের ভাড়া দেয়া বাড়িতে বসে গোপালগঞ্জের রমজান ও মাদারীপুরের ফরিদের নেতৃত্বে ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতি চলছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে যায়। আন্ত: ডাকাত দলের রমজান ও ফরিদ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ভাড়ায় থাকতো। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে দেশীয় অস্ত্র সহ আন্ত: ডাকাত দলের দুই সদস্য আটক

আপডেটের সময় ০৫:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২