ভিয়েনা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

জনসমুদ্রে পরিণত হবে যশোরে শেখ হাসিনার জনসভা: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ১০০ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার রাতে যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘করোনার পর প্রথমবারের মতো জনসভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই যশোরের এই জনসভা স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে। শেখ হাসিনা বাংলাদেশ রূপান্তরের রূপকার। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাস্তবতার নিরিখে কাজ করছেন তিনি।

যশোরের মানুষ এখন আড়াই ঘণ্টায় ঢাকায় যেতে পারেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু আজ দূরকে কাছে নিয়ে এসেছে। যশোর, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে কাছে নিয়ে এসেছে। সম্প্রতি মধুমতি সেতু উদ্বোধনের কারণে এই যাত্রা আরও সহজ হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনসভায় আওয়ামী লীগ সভাপতি তার উন্নয়ন নিয়ে কথা বলবেন। নেত্রী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন। জনগণের জন্য তিনি কী করেছেন, কী করবেন, তাঁর স্বপ্ন কী- মানুষের চোখের ভাষা, মনের ভাষা নিয়ে কথা বলবেন তিনি।’

করোনাকালের আগে বিভিন্ন সভা-সমাবেশে প্রধানমন্ত্রী নিয়মিত অংশ নিতেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সিলেটে বন্যা দুর্গতদের সহায়তা করতে গিয়েছিলেন। সেখানে তিনি হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছিলেন। তবে সেখানে তিনি কোনো জনসভায় অংশ নেননি। এই প্রথম জনসভা হচ্ছে, এরপর চট্টগ্রাম, তারপর কক্সবাজারে হবে। আমরা আমাদের জনসভা করছি, নেত্রী জনগণের কাছে যাচ্ছেন।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “খেলা হবে একটি ‘পলিক্যাল হিউমার’, খেলা হবে মারামারি কিংবা পাল্টাপাল্টি করার জন্য না। জাস্ট আমাদের কর্মীরা চাঙা হবে, জনগণ উজ্জীবিত হবে- এটা তো জনগণ এরই মধ্যে গ্রহণ করে নিয়েছে। জনগণ যেটা পছন্দ করে, সেটা বলতে অসুবিধা কী! এ নিয়ে জাতীয় সংসদের একজন সদস্য কটাক্ষ করেছেন। এটি বিএনপির সঙ্গে মারামারি করার জন্য না।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনসমুদ্রে পরিণত হবে যশোরে শেখ হাসিনার জনসভা: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৭:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২