ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ৯৮ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেপ্তারের দাবি করছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ।

ডিএমপির জনসংযোগ শাখা জানিয়েছে, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মেহেদী হাসান অমিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সিটিটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রেপ্তার হওয়া মেহেদী জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তাঁর বাড়ি সিলেটে।

গত রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। জঙ্গিরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

আপডেটের সময় ০৭:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২