ভিয়েনা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

লালমোহনে প্রতারক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ২৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে মো. সিরাজ (৫৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলী এলাকা থেকে তাকে স্থানীয়রা  আটক করে। আটককৃত সিরাজ ফরিদপুর জেলার ভাঙা থানার বালিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধলা মিয়ার ছেলে।

এসময় সিরাজের কাছ থেকে পিতলের মূর্তি, ডলার ও বিভিন্ন রঙের পাথর জব্দ করে পুলিশ। এ ঘটনায় সিরাজসহ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন সবুজ নামের এক ভূক্তভোগী।

সবুজ জানান, স্বর্ণের মূর্তি দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় সিরাজ। বুধবার আমাকে স্বর্ণের কথা বলে পিতলের মূর্তি দেয় সে। তার এমন কাণ্ডে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে আলাপ করলে বুঝতে পারি সিরাজ একজন প্রতারক। এরপর সিরাজকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ দীর্ঘদিন ধরে এ প্রতারণা করছে বলে স্বীকার করেছে। সে মানুষকে স্বর্ণের মূর্তির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে দিতেন পিতলের মূর্তি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে। আর সিরাজের সঙ্গে জড়িতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রতারক আটক

আপডেটের সময় ০৬:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২