ভিয়েনা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৪৬ সময় দেখুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। তিনি বলেন, ‘ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে। কিন্তু বিএনপিই হচ্ছে জঙ্গিবাদের মদদদাতা। শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছে বিএনপির আমলে।’

মঙ্গলবার লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব চলছে। তিন মাসের রিজার্ভ থাকলেই সঙ্কট কাটে কিন্তু আমাদের আছে ৬ মাসের রিজার্ভ।  বিএনপি এটাকে পূঁজি করে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। তিনি শেখ হাসিনা ও নৌকার প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহবান জানান।

বিএনপি এখন অপপ্রচারে ব্যস্ত উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি বলেছিল যে, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। যখন শেখ হাসিনা সরকার পদ্মা সেতুসহ বড়-বড় উন্নয়ন প্রকল্প শেষ করছে, তখনি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠছে। তারা সরকারের উন্নয়ন দেখে না। তারা পদ্মা সেতু দেখে এখন দিশেহারা।’

ওবায়দুল কাদের বলেন, ‘কথায় কথায় ফখরুল মিথ্যা কথা বলেন। দেখতে ভালো মানুষের মতো লাগে, আসলে বেশি-বেশি মিথ্যা কথা বলেন তিনি।’ কাদের বলেন, স্বাধীনতার মাস ডিসেম্বরে বিএনপি’র সঙ্গে খেলা হবে, মিথ্যাচারের বিরুদ্ধে ও সুইচ ব্যাংকে টাকা রাখা ব্যক্তিদের বিরুদ্ধে খেলা হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২