ভিয়েনা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

একনেকে ৪ হাজার ৮২৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ১২১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা ব্যয় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৩৪১ কোটি ২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ২ হাজার ২০৭ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৭৮ কোটি ১৯ লাখ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী  এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের খাদ্য গুদামগুলোতে দুই মিলিয়ন টন খাদ্যশস্য মজুত আছে। কোথাও কোনো খাদ্যসংকট নেই। মূল্যস্ফীতিও কমে এসেছে।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ প্রকল্প এবং ট্রান্সপোর্ট মাস্টারপ্লান শীর্ষক সিএমএ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প, ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা নিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একনেকে ৪ হাজার ৮২৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

আপডেটের সময় ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২