ভিয়েনা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

মধ্যরাতে ভূমিকম্প : নেপালে ৬ জনের মৃত্যু, ভারতে আতঙ্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৫৩ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে।

এতে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে। ভারতের উত্তরাঞ্চলেও  কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প-বিষয়ক দপ্তর।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধ্যরাতে ভূমিকম্প : নেপালে ৬ জনের মৃত্যু, ভারতে আতঙ্ক

আপডেটের সময় ০৩:১৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২