ভিয়েনা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা তারিখ জানাল ফিফা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ১০৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেল গ্রেটেস্ট শো অন আর্থ- কিশ্বকাপ ফুটবলের মাস। আর ১৪ দিন পরই কাতার লুসাইল স্টেডিয়ামে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২২তম আসর। দীর্ঘ প্রায় একমাসের লড়াই শেষে লুসাইল স্টেডিয়ামেই একদলের হাতে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মধ্যদিয়ে শেষ হবে এ মহাযজ্ঞ।

বিশ্বকাপের মঞ্চে নামার আগে স্কোয়াড গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী ৩২টি দেশ। এরইমধ্যে অংশগ্রহণকারী দেশগুলো তাদের প্রাথমিক স্কোয়াডের তালিকায় ফিফা কাছে দিয়েছে। এখান থেকে ঘোষিত হবে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড। বিশ্বকাপের সেই মহাযজ্ঞে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন কারা কিংবা স্বপ্ন ভাঙবে কার তার জানা যাবে আগামী ১৩ নভেম্বরের মধ্যে। কেননা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে আগামী ১৩ নভেম্বরের মধ্যেই অংশগ্রহণকারী দল সমূহকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে।

স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্বমঞ্চ থেকে বাদ যাওয়ার আগেই ইনজুরির কারণে হারিয়ে যাচ্ছেন অনেক তারকা ফুটবলার। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে ফুটবলারদের চোটের মিছিল ততই বাড়ছে। আর সে চোটের মিছিলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের। ইতিমধ্যে তারা পল পগবা, অ্যান্তোনিও কন্তে, রাফায়েল ভারানের মতো তারকাদের হারিয়েছে। অন্যান্য দলও আছে ঝুঁকির মধ্যে।

প্রথম দল হিসেবে দুই দিন আগে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করেছে জাপান।

দল ঘোষণার পর কোনো ফুটবলার চোটে পড়লে বদলি খেলোয়াড় নেয়া যাবে স্কোয়াডে। এর জন্য ফিফার অনুমতি লাগবে। আর তা অবশ্যই দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা তারিখ জানাল ফিফা

আপডেটের সময় ০৬:৫৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২