ভিয়েনা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

গণআন্দোলনের মধ্য দিয়ে অধিকার ফেরানোর আহ্বান মির্জা ফখরুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ১০৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে গণআন্দোলনের মধ্য দিয়ে অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধু রিজার্ভের টাকা নয়, গোটা বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে সরকার গিলে ফেলেছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আওয়ামী লীগের হাত থেকে যদি বাংলাদেশকে সরানো না যায় তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। তারা বাংলাদেশের অর্থনীতিকে নিঃশেষ করে দিয়েছে।’

সরকারের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছে, যতক্ষণ পর্যন্ত না সংসদ বিলুপ্ত করছে, যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকার গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ বসে থাকবে না। তারা লড়াই করবে সংগ্রাম করবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি করে এদের পরাজিত করা হবে।’

ফখরুল আরও বলেন, ‘আসুন আমরা গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের অধিকারকে ফিরিয়ে আনি।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণআন্দোলনের মধ্য দিয়ে অধিকার ফেরানোর আহ্বান মির্জা ফখরুলের

আপডেটের সময় ০৫:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২