ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

বাঁচা-মরার লড়াইয়ে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৬৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে বুধবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ৩ খেলায় ২টি করে সমান জয়ে ৪ করে পয়েন্ট করে সংগ্রহ আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের। এতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে এই দু’দল। অন্য দিকে এখনো জয় হীন রয়েছে টাইগাররা।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারে বাংলাদেশ। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বাজে ব্যাটিং পারফরমেন্স অব্যাহত থাকে বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে তারা। ১৩৮ রানের সহজ টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। এতে ৮ উইকেটে ম্যাচ হারে টাইগাররা।

সাম্প্রতিক পারফরমেন্স বিচারে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা নেই বললেই চলে বাংলাদেশের। কিন্তু এখনও আশা দেখছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তার মতে, জয়হীন থাকলেও  বাংলাদেশ আসলে সঠিক পথেই এগোচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশের। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র তিনটিতে। নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। নিউজিল্যান্ডের মাটিতে খেলা সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাঁচা-মরার লড়াইয়ে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

আপডেটের সময় ০৫:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২