ভিয়েনা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ছয়দফা দাবীতে ভোলায় জেলেদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ১৫১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি:দেশের মৎস্য সম্পদ ও মৎস্যজীবী গেলে সম্প্রদায়কে রক্ষায় ছয় দফা দাবি বাস্তবায়নে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলেরা জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার কাছে ছয় দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন আল রশিদ, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ এরশাদ, তজুমদ্দিন উপজেলা সভাপতি মো. শাহজাহান, চরফ্যাশন উপজেলা সভাপতি মোহাম্মদ নান্নু, মনপুরা উপজেলা সভাপতি মোহাম্মদ নাসির মহাজন প্রমূখ।

তাদের দাবি সমূহ হলো- সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। ঐ সকল মোহনা থেকে খুটা জাল, নেট জাল, বেহেন্দি জাল উচ্ছেদ করতে হবে। মৎস্য বিভাগের সকল পর্যায়ের প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। মৎস্যজীবী জেলেদের সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনতে হবে ও মৎস্যজীবী জেলেদের এফআইডি কার্ড সংশোধনে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দিতে হবে ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বদ্ধ জলমহলে আয়াতন ঠিক রেখে প্রকৃত মৎস্যজীবী জেলে সংগঠনের নামে বরাদ্দ দিতে হবে। মৎস্যজীবী জেলেদের বিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে ভিজিএফ দিতে হবে ও সকল জেলার মৎস্যজীবী জেলেদের ভিজিএফ এর আওতায় আনতে হবে। কক্সবাজার ও কুমিল্লা জেলাকে জাটকা জোনের আওতায় আনতে হবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলদস্যু ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবার কে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের নামে মৎস্য বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকার জীবন বীমা চালু করতে হবে।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছয়দফা দাবীতে ভোলায় জেলেদের মানববন্ধন

আপডেটের সময় ০৩:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১