ভিয়েনা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ৪৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: দুধ দিয়ে গোসল করে ‘রাজনীতিকে বিদায়’ জানালেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। যদিও পরে দাবি করেন, রাজনীতির ইতি টানলাম, তবে পদত্যাগ করিনি।’

বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করে ‘রাজনীতি থেকে বিদায়’ জানানোর ঘোষণা দেন আরমিন। সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুক আইডিতে। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে।

আরমিন আহমেদ পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগে নব গঠিত কমিটির ১ নম্বর সহসভাপতি ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর গত বুধবার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

পোস্টে আরমিন আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারও কাছে আত্মসমর্পণের চেয়ে, বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন ছাত্রলীগ নেতা

আপডেটের সময় ০৬:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২