ভিয়েনা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ৪৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তসারশূন্য ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আরো বলেন, বিদ্যুতের জাতীয় গ্রীডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোন সময় এমন ঘটতে পারে। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

তিনি বলেন, গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।  ২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে এর জবাব দেয়ার আহবান জানিয়ে বলেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না, সে ইতিহাস কি বিএনপির মনে আছে?

বিদ্যুৎখাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদী অমানিশার আঁধার উপহার দিয়েছিল, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে, অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়নে থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখেন। এতে অনিয়ম দুর্নীতির কোন সুযোগ নেই।  যারা অন্তরে যা ভাবেন, তা মুখে প্রকাশ পায় বলে বিএনপি’র মুখে সব সময় অনিয়ম, দুর্নীতির কথা শোভা পায় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। সরকার নয়, বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃতপক্ষে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তারাই দেশকে এবং দেশের সম্ভাবনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২