ভিয়েনা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ৯৯ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: এবার রেমিট্যান্সও কমে গেলো। গেল সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় ১ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। রোববার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বৈধ চ্যানেলে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের চেয়ে যা ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। আর গত আগস্টের তুলনায় কমেছে ২৪ দশমিক ৪ শতাংশ। ওই মাসে রেমিট্যান্স আসে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, এ অবস্থায় প্রবাসী আয় কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের ওপর সেই চাপ আরও বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে রেমিট্যান্স হ্রাস বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। গত ২৮ সেপ্টেম্বর তা কমে ৩৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমে গেছে। ৩১ আগস্টের তুলনায় যা ৬ দশমিক ৭ শতাংশ কম।

এরই মধ্যে ডলার সংকটে গত কয়েক মসে টাকার ব্যাপক অবমূল্যায়ন ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর প্রতি ডলারের বিনিময় হার ১০৭ টাকা ৫ পয়সায় দাঁড়িয়েছে। গত ১ বছরের মধ্যে যা ২৫ দশমিক ৭ শতাংশ কম।

তবে চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম প্রান্তিকে রেমিট্যান্স গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। এসময়ে প্রবাসী আয় এসেছে ৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

আপডেটের সময় ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২