ভিয়েনা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

বিএনপি মহাসচিব ভোট ডাকাতের সর্দার: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৩৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট ডাকাতের সর্দার আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট ডাকাতি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম চায় না। আর দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করে ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

আওয়ামী লীগ কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর হাজারীবাগে।

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগামী নির্বাচন প্রতিহত করতে আসলে সারা বাংলাদেশের জনগণ প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেবে। বিএনপি ভোট ডাকাতি করতে চায় বলেই ইভিএম চায়না বলেও মন্তব্য করেন কাদের।

সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা ধৈর্য ধরতে বলেছেন বলেই বিএনপির উস্কানিমূলক কর্মকান্ড সহ্য করে যাচ্ছে আওয়ামী লীগ। আবার লাঠিসোটি নিয়ে বের হলে সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান নানক।

বিএনপি যতোই আন্দোলন করুক, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর ফিরে আসবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি মহাসচিব ভোট ডাকাতের সর্দার: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২