ভিয়েনা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে দোকান ভাংচুর, টাকা ও মালামাল লুটের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৬৯ সময় দেখুন

পিরোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় হেলাল মৃধা নামের এক ইউপি সদস্যের নেতৃত্বে জালাল উদ্দিন নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, মালামাল এবং নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়শিংগা বয়াাতির হাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মঠবাড়িয়া
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেলাল মৃধা উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি দোকান মালিক জালাল মিয়ার ভাতিজা জুবায়েরের একটি মোটরসাইকেল বিক্রির প্রস্তাব করলে ইউপি সদস্য হেলাল মৃধার ভাগিনা মামুন মোটরসাইকেল কিনতে রাজি হয়ে ৫‘শ টাকা বায়না করে এবং দু মাসের সময় নেয়। দু‘মাস পর সে মোটরসাইকেল কিনতে অস্বীকার করলে
গাড়ি বিক্রেতা জুবায়ের ত্বর্কে জড়িয়ে পড়ে।

এই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর স্থানীয়দের সমন্বয়ে সালিশ বৈঠক শুরু হলে ইউপি সদস্য তার ভাগিনা মামুনের পক্ষ নিয়ে জুবায়েরকে মারধর শুরু
করলে স্থানীয় জনতা ইউপি সদস্য হেলাল মৃধাকে লাঞ্ছিত করে। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদার এর হস্তক্ষেপে উভয় পক্ষ সালিশ ব্যবস্থায় বসার সিদ্ধান্ত নেয়। এমনকি মোটরসাইকেল বিক্রেতা জুবায়েরের পক্ষ থেকে এক লাখ টাকা জমাও রাখা হয়।

সবকিছু উপেক্ষা করে বুধবার সন্ধ্যার দিকে ওই ইউপি সদস্য হেলাল মৃধার নেতৃত্বে তার অপর ভাগিনা হাসান ও অজ্ঞাত চার দুর্বৃত্ত জুবায়েরের চাচা
জালাল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল তছনছ করে এবং বিভিন্ন মালামাল ও নগদ টাকা লুটপাট করে।

এ ব্যাপারে সরেজমিনে গিয়েও অভিযুক্ত ইউপি সদস্য হেলাল মৃধাকে পাওয়া যায়নি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে দোকান ভাংচুর, টাকা ও মালামাল লুটের অভিযোগ

আপডেটের সময় ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২