ভিয়েনা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে দেশে ডলার সংকট চলছে। এর ফলে  দেশের অর্থনীতিতে এক ধরনের চাপা উদ্বেগ রয়েছে। তবে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে পরিস্থিতির উন্নতি তথা দেশের সমৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১০৮ টাকা হিসেবে) পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার। অন্যদিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মাসের প্রথমার্ধে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রবাসীরা ব্যাংকটির মাধ্যমে পাঠিয়েছেন ২২ কোটি ডলার।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যাংকের তুলনায় হঠাৎ বেসরকারি ব্যাংকে বেশি রেমিট্যান্স আসছে। মূলত বেসরকারি ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনছে, প্রবাসীরাও বেশি টাকা পাচ্ছেন বলেই তারা বেসরকারি ব্যাংকে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

আপডেটের সময় ০৭:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২