ভিয়েনা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ৮৮ সময় দেখুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। আমাদের আশা ছিল তিনি তিস্তার পানি সমস্যা এবং অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যা সমস্যা এসব বিষয় ইতিবাচক খবর নিয়ে আসবেন। এক কথায় তিনি দেশের জন্য কিছুই আনতে পারেননি।

বুধবার (১৪ সেপ্টম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের তাতীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে সুস্পষ্ট ভাবে বলতে পারেননি আসলে তিনি ভারত সফরে গিয়ে কি কি নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষের জন্য।

এ সময় ফখরুল আরও বলেন, বিএনপি এখন উঠে দাঁড়িয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপি যুগপৎ আন্দোলন নিয়ে কাজ করছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করার লক্ষ্যে আন্দোলনের রূপরেখা চলছে।

নির্বাচন কমিশনের রোড ম্যাপ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, আমরা এ নির্বাচন কমিশনকেই মানি না। সেখানে নির্বাচন কমিশনের বা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে আমাদের কোন বক্তব্য নেই।

মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনার অধীনে বা দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। ফখরুল বলেন, জামায়াত বা অন্যকেউ নির্বাচনে অংশ নিলেও আমাদের এতে মাথা ব্যাথা নেই। মূল কথা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী: ফখরুল

আপডেটের সময় ০৬:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২