ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

গ্রিসে বাংলাদেশি এক নারীকে ছুরি মেরে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৭৯ সময় দেখুন

গ্রিস প্রতিনিধি: গ্রিসের রাজধানী এথেন্সে রুনা আক্তার (৩৬) নামের এক বাংলাদেশি নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে এথেন্সের কিপসেলির তেনেদু স্ট্রিটে এ ঘটনা ঘটেছে। এথেন্সের রাস্তায় দিনের আলোতে সবার চোখের সামনেই এ ঘটনা ঘটেছে।

গ্রিসের অনলাইন প্রোটোথিমা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এথেন্সের কিপসেলি এলাকায় রোববার স্থানীয় সময় বিকেল ৩টার সামান্য পরে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, এ হত্যাকাণ্ডে দায়ী করা হয়েছে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে। নিহত নারীর পার্টনারের সঙ্গে আর্থিক বিবাদের কারণে ঘাতক তাকে হত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।

এদিন কিপসেলিতে ১০ টেনেদু স্ট্রিটে ওই নারীর সঙ্গে ঘাতকের সাক্ষাৎ হয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ধারালো কিছু দিয়ে সে ওই নারীকে অনেকবার আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। রক্তে ভেসে যেতে থাকে তার চারপাশ। অ্যাম্বুলেন্সে করে তাকে রেড ক্রস হাসপাতালে নেয়া হয়। এর কয়েক ঘণ্টা পরেই তিনি মারা যান।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত নারীর পার্টনারের সঙ্গে আর্থিক মতবিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আট্টিকা সিকিউরিটি সাব-ডিরেক্টরেট এই হত্যার প্রাথমিক তদন্ত সম্পন্ন করছে।

গ্রিস/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিসে বাংলাদেশি এক নারীকে ছুরি মেরে হত্যা

আপডেটের সময় ০৪:৪৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২