ভিয়েনা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে’-অধ্যক্ষ আলমগীর হোসেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ১১৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর:  বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আন্দোলনের মাধ্যমে রাতের  ভোটে নির্বাচিত সরকারের পতন ঘটাতে হবে। আন্দোলনের মাধ্যমে এদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন করাতে এই সরকারের বাধ্য করা হবে। প্রয়োজনে আমরাও ভোলার নুরে আলম এর মত রাজপথে নিজেদের  জীবন রাজপথে বিসর্জন দেব। আর এ কাতারের প্রথম সৈনিক হতে রাজী আছি’।

সারাদেশে সীমাহীন লোডশেডিং ও জ্বালানী খাতে দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে সোমবার (২২ আগস্ট)  জেলার কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত  বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে  তিনি এ কথা বলেন।  এ সময় তিনি সকলকে আগামী সকল আন্দোলনে মাঠে থাকার শপথ করান।

কউখালী উপজেলা বিএনপি’র  সাধারন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ জানান, ‘কেন্দ্রীয় কর্মসূচী  হিসাবে ওই দিন সকাল সাড়ে ১০টার  দিকে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর য্ওায়ার পর পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই আমরা প্রতিবাদ সমাবেশ করি’।

উপজেলার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন উপজেলা   বিএনপি’র সভাপতি এসএম আহসান কবীরের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ এর পরিচালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহেদুজ্জামান লাভলু, পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব ছওরোয়ার হোসেন হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, জেলা যুবদলর সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশে সীমাহীন লোডশেডিং ও জ্বালানী খাতে দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে নিরাবিচ্ছন্ন বিদুৎ ও জ্বালানী সরবরাহ দাবিতে এবং গত ৩১ জুলাই পুলিশের গুলিতে ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে  বিএনপি’র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কাউখালী উপজেলা বিএনপির উদ্যেগে ওই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠিত হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে’-অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেটের সময় ০৯:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২