ভিয়েনা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ১১০ সময় দেখুন
জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে আমরা বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না।বাঙালি জাতিকে কোন অপশক্তিই দাবিয়ে রাখতে পারবে না, তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে দিবসটির প্রথম প্রহরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও রেলিতে অংশগ্রহণ করেন এমপি শাওন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনসহ আরো অনেকে।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেটের সময় ১১:৪৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২