ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় বিএনপির হরতাল চলছে, শক্ত অবস্থানে পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ৭০ সময় দেখুন

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় বিএনপির ডাকা হরতাল চলছে। সকাল থেকে কোথায় কেন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮ টার দিকে  হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।

সকাল থেকেই রিক্সা,অটোরিক্সা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে শহর জুড়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে।
তবে সড়কে পিকেটিং লক্ষ করা যায়নি, জেলা বিএনপি কার্যালয়ের সামনে অল্প সংখ্যক নেতাকর্মীদের অবস্থান লক্ষ করা গেছে। সকাল থেকে ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সাইভ সার্পোটে থাকা  জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

উল্লেখ্য, সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন আহত হয়ে ঢাকা কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপির ৭৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫০ আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিএনপির হরতাল চলছে, শক্ত অবস্থানে পুলিশ

আপডেটের সময় ০৩:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২