ভিয়েনা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করল রাশিয়া, ডলারের বিপরীতে বাড়ল ইউরোর মান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ৭২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে আবার গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর প্রভাবে ইউএস ডলারের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুদ্রার মান বেড়েছে। দুই সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।

বিশ্বের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দিন দিন ইউরোজোনের দেশগুলোতে মূদ্রাস্ফীতি বাড়ছে। যার রাশ টেনে ধরতে অর্ধ শতাংশ পয়েন্ট (০.৫%) সুদহার বাড়িয়েছে ইসিবি। এ নিয়ে ২০১১ সালের পর প্রথমবারের মতো এত বেশি সুদের হার বাড়ালো তারা।

পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য গত ১০ দিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। এদিন ওই অঞ্চলে তা সরবরাহ শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। ফলে ইউরোপিয়ান মুদ্রার মূল্য শূন্য দশমিক ০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতি ইউরো বিক্রি হয়েছে ১ দশমিক ০১৮৮ ডলারে। গত ৬ জুলাইয়ের পর যা সর্বোচ্চ।

তবে ইতালীয় সরকারের পতনের কারণে একক মুদ্রা চাপের মুখে রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করল রাশিয়া, ডলারের বিপরীতে বাড়ল ইউরোর মান

আপডেটের সময় ০৬:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২