ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

জাতীয় সংসদে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ১০৫ সময় দেখুন

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান প্রধানমন্ত্রী।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও অবহিত করেন।”

প্রেস সচিব জানান, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্পিকার এ সময় সংসদে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। স্পিকার সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সোমবার সংবিধানের বিধান অনুযায়ী সংসদে বছরের শুরুর অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

(সূত্র: বাসস)

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :

শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় সংসদে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেটের সময় ০৭:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১