ভিয়েনা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে মানবপাচার প্রতিবেদন-২০২২ প্রকাশ করবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ৪৮ সময় দেখুন

নাহিদ আক্তার, ঢাকা: যুক্তরাষ্ট্র  আগামী সপ্তাহে মানবপাচার প্রতিবেদন (টিআইপি রিপোর্ট)-২০২২ প্রকাশ করবে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা এ কথা জানান।

বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ রিপোর্টে ২২টি অধ্যায়ে যুক্তরাষ্ট্রসহ ১৮৮টি দেশের তথ্য থাকবে।

দূতাবাসের কর্মকর্তা বলেন, প্রতিবেদনে বাস্তব ফলাফলের সঙ্গে অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পাচার রোধ করার প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপ এবং সরকারের প্রয়াসের ঘাটতিগুলো তুলে ধরা হয়েছে। সুশীল সমাজ বা আন্তর্জাতিক সংস্থার মতো বেসরকারী সংস্থা নয় বরং সরকারের প্রচেষ্টার ওপর জোর দেয়া হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে মানব পাচারের বিরুদ্ধে লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানব পাচার একটি অপরাধ যা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বিদ্যমান। তিনি আরও বলেন, এটি ব্যক্তি কল্যাণ, জনস্বাস্থ্য, জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য মারাত্মক বিপদ ডেকে আনে।

টিআইপি প্রতিবেদন হলো পাচার রোধ করার লক্ষ্যে সরকারের প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। এটি মানবাধিকার, আইন প্রয়োগ এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিশ্ব নেতৃত্বের প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

তিনি উল্লেখ করেন, মার্কিন দূতাবাস নিয়মিতভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখে, বিচার বিভাগ বাংলাদেশের আইন প্রয়োগকারী সদস্য, প্রসিকিউটর এবং বিচারকদের প্রশিক্ষণ এবং ইউএসএআইডি পাচার থেকে উদ্ধার করা ব্যক্তিদের সুরক্ষা পরিষেবা উন্নত করতে এবং পাচারের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে।

মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পাচার বন্ধ করতে এনজিওগুলো এবং সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গুরুত্বপূর্ণ।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে মানবপাচার প্রতিবেদন-২০২২ প্রকাশ করবে

আপডেটের সময় ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২