ভিয়েনা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

আবারও কমেছে টাকার মান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ৫২ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ, ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ জুলাই) সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, বাজারের চাহিদা অনুযায়ী এখন টাকা-ডলারের বিনিময় হার ঠিক হয়ে থাকে। বুধবার ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯৭ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। দাম নির্ধারিত হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। এটাই চলতি দিনের আন্তব্যাংক দর।

বাংলাদেশ ব্যাংক এর আগে চলতি বছরের জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। গত ২৩ মার্চ আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে এক ডলারের বিনিময় ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। এরপরে ক্রমান্বয়ে টাকার মান কমতে থাকে।

এছাড়া আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা দরে। যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্তব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা।

বুধবার খোলাবাজার বা কার্ব মার্কেটে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক বুধবার ৯৬ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। বেসরকারি ইস্টার্ন ব্যাংক ৯৭ টাকা দরে ডলার বিক্রি করেছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারও কমেছে টাকার মান

আপডেটের সময় ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২