ভিয়েনা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিন-এরদোগান ফোনালাপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৬৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে ফোনালাপকালে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

ক্রেমলিন জানায়,  এ সময় উভয় নেতা অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করা, বাণিজ্য বৃদ্ধি, লেন-দেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এবং রুশ জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করাসহ নানা বিষয়ে কথা বলেন।

দু’নেতার মধ্যে  ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং তারা কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে উভয় দেশের সমন্বয়ের উপায় এবং বিশ^ বাজারে খাদ্য-শস্য রপ্তানি নিয়েও কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এরদোগান খাদ্য-শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগর পথে নিরাপদ করিডোর নিশ্চিতের বিষয়ে জাতিসংঘের কর্মপরিকল্পনা গ্রহণের কথা বলেছেন। তাছাড়া এরদোগান এসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় আলোচনা প্রক্রিয়া শুরুর বিষয়ে সকল প্রকার সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিন-এরদোগান ফোনালাপ

আপডেটের সময় ০৬:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২