ভিয়েনা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ঘরের মাঠে ইংল্যান্ডকে নাকানি-চুবানি দিচ্ছে ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৮৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ইংল্যান্ডকে ২-১ হারানোর পর এবার ওয়ানডেতেও রাজত্ব করছে ভারত। মঙ্গলবার ইংলিশদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় রোহিত শর্মার দল।

মঙ্গলবার (১২ জুলাই) লন্ডনের কিংসটন ওভালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। শুরুতেই মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয়।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন টেস্ট অধিনায়ক জস বাটলার। এছাড়া ২১ ও ১৫ রান করে করেন লেজের দুই ব্যাটসম্যান ডেভিড উইলি ও ব্রাইডন ক্রেস। রানের খাতা খোলার সুযোগই পাননি জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন।

ভারতের হয়ে ৭.২ ওভারে ১৯ রানে ৬ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। এছাড়া ৩১ রানে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ৫৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘরের মাঠে ইংল্যান্ডকে নাকানি-চুবানি দিচ্ছে ভারত

আপডেটের সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২