ভিয়েনা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের মালিক স্ত্রীসহ গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৭১ সময় দেখুন

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী গাজী আনিসুর রহমান নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন এবং তাঁর স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরা থেকেতাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার  দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ওই দুইজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছিলেন।

গতকাল সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলেও আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের মালিক স্ত্রীসহ গ্রেপ্তার

আপডেটের সময় ০৬:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২