ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

হলি আর্টিজানে হামলার পর জঙ্গি গ্রেপ্তার বেড়েছে : করে র‍্যাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২৯ সময় দেখুন

ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর দেড় হাজারের বেশি জঙ্গিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার গুলশানের হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকীতে ঘটনাস্থলে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান একথা জানান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিভিন্ন সময় র‍্যাব এ পর্যন্ত তিন হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হলি আর্টিজানে হামলার পর দেড় হাজার জঙ্গিকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে মূল পরিকল্পনাকারী আমির সারোয়ার জাহান, অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত শরিফুল ইসলাম খালেক ও মামনুর রশিদ রিপন উল্লেখযোগ্য।’

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সমন্বিতভাবে জঙ্গিদের নেটওয়ার্ক ও আস্তানা ভেঙে ঘুরিয়ে দিয়েছি।’

তিনি দাবি করেন, ‘জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমরা যেভাবে জঙ্গিবাদ দমন করেছি সেই ধারাবাহিকতা ধরেও রেখেছি। সাইবার জগতে আমরা জঙ্গি কার্যক্রমের বিষয়ে নজরদারি রাখছি।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জঙ্গিবাদ দমনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি। যার কারণে জঙ্গিবাদ এখন তাদের সক্ষমতা প্রদর্শন করতে পারছে না। তারপরেও আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগেছি না, সবসময় সতর্ক আছি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হলি আর্টিজানে হামলার পর জঙ্গি গ্রেপ্তার বেড়েছে : করে র‍্যাব

আপডেটের সময় ০৬:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২