ভিয়েনা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

ঈদের দিন সন্ধ্যায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ৬৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সফরে ক্যারিবীয় দীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ খেলতে যে সকল সদস্যরা উইন্ডিজ সফরে থাকবেন তারা পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন না। ঈদের দিনই যে ২২ গজের লড়াইয়ে মাঠে নামতে হবে টাইগারদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১০ জুলাই। আর সেদিন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আজহা।

তামিমদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুলাই প্রথম ওয়ানডে। যার ফলে ১০ জুলাই ঈদের দিন সন্ধ্যায় মাঠে নামতে হবে তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন, মোস্তাফিজদের। এদিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

এর আগে আগামী শনিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই প্রথম ওয়ানডে, ১৩ জুলাই দ্বিতীয় আর ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডের পর দেশের পথ ধরবে বাংলাদেশ দল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদের দিন সন্ধ্যায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা

আপডেটের সময় ০৫:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২