ভিয়েনা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ৪৪ সময় দেখুন

ইবি ডেস্ক: সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৯ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর পবিত্র হজ হবে ৮ জুলাই। একই দিনে সৌদি ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে এশিয়ার কয়েকটি দেশ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাইয়ের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের আকাশে বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জুলাই। অন্যদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আর চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

আপডেটের সময় ০৭:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২