ভিয়েনা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ৭৪ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাধারণ মানুষের পাশপাশি শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার। এই সরকারের রাজনৈতিক পাষন্ডরা রাজনীতিকে কলুষিত করার পাশাপাশি সাধারণ মানুষ-শিক্ষকদেরকে খুন করছে, ছাত্র-যুব-জনতাকে গুম করছে-হামলা করছে।

২৯ জুন সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘শিক্ষক-শিক্ষার্থী নিরাপত্তা আইন প্রনোয়ন প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, বন্যাক্রান্ত ১৪ টি জেলায় লক্ষ লক্ষ মানুষ সহায়তার আশায় পথ চেয়ে আছে, তাদের পাশে না দাঁড়িয়ে একের পর উৎসব হচ্ছে, আইন হচ্ছে কিন্তু শিক্ষকহত্যা শিক্ষকদের হামলা বন্ধ হচ্ছে না। বরং দেশে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনতে অনতিবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে, সেই সময় কাজে না লাগিয়ে অন্ধকারের পথে এগিয়ে চলছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিরা। তাদের অন্যায়-অপরাধ-দুর্নীতি না থামালে দেশে সমূহ বিপদ এসে সাধারণ মানুষকে নিরব দুর্ভিক্ষের পথে ঠেলে দেবে, যা আমরা কেউ-উ প্রত্যাশা করি না।

ঢাকা/ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৪:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২